মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হামাস যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিলেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে।

শনিবার (৪ অক্টোবর) তিনি জানান, ইসরায়েল গাজা উপত্যকা থেকে প্রাথমিক পর্যায়ে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। হামাস এই প্রস্তাব মেনে নিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হামাস সম্মতি দিলেই জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে। এরপর গাজা থেকে ইসরায়েলের পরবর্তী পর্যায়ের প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে। তিনি একে ‘তিন হাজার বছরের বিপর্যয়ের অবসানের পথে একটি পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

এর আগে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা সম্পন্ন হতে পারে। তিনি আরও জানান, আমি বিবিকে (নেতানিয়াহু) বলেছি, এটা তোমার জয়ের সুযোগ। তার আর কোনো বিকল্প ছিল না, তাই তাকে রাজি হতে হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় সামরিক অভিযান ‘প্রতিরক্ষামূলক অবস্থানে’ নিয়েছে এবং এখন থেকে শুধু স্থলবাহিনীকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আক্রমণ সীমিত থাকবে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে আক্রমণাত্মক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ধাপের মধ্যেই সব জিম্মি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র : শাফাক নিউজ