মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
আন্তর্জাতিক

ভারতে ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভারতে ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন

ভারতের উত্তরাখণ্ডে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলে ছোট পোশাক পরে আসায় মডেলদের শাসিয়েছেন ‘হিন্দু শক্তি সংগঠন’ নামে একটি দলের নেতাকর্মীরা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে রিহার্সেল চলাকালে সংগঠনটির রাজ্য সভাপতি রাঘবেন্দ্র ভাটনগরসহ কয়েকজন নেতাকর্মী সেখানে প্রবেশ করে মডেলদের পোশাক নিয়ে আপত্তি তোলেন।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রাঘবেন্দ্র ভাটনগর মডেলদের সঙ্গে তর্ক করছেন এবং বলেন, ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়।

 

জবাবে এক মডেল বলেন, পোশাক নিয়ে কিছু বলার আগে দোকানগুলোতে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রাঘবেন্দ্র বলেন, বাড়িতে আপনারা যা খুশি তাই করতে পারেন, কিন্তু প্রকাশ্যে নয়।

লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চন্দনি এ ঘটনার পর বলেন, মডেলরা প্রাপ্তবয়স্ক। তারা নিজেদের ইচ্ছেমতো পোশাক পরার অধিকার রাখে।

তবে সংগঠনের বাধা সত্ত্বেও শনিবার ‘ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতা’ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।