মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
আন্তর্জাতিক

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নেমেছে। রোববার ইউরোপজুড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের আগ্রাসনের অবসান দাবি জানানো হয়।

শাফাক নিউজ জানায়, শুধু নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেয়। তারা ডাচ সরকারকে ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিতে আহ্বান জানায়।

ইতালির রোমে ছিল ইউরোপের অন্যতম বৃহৎ বিক্ষোভ। আয়োজকদের দাবি, সেখানে প্রায় ১০ লাখ মানুষ অংশ নেয়, যদিও পুলিশের হিসাবে সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৫০ হাজার।

স্পেনের মাদ্রিদে প্রায় ৯২ হাজার এবং বার্সেলোনায় ৭০ হাজারের বেশি মানুষ রাস্তায় নেমে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানান।

ফ্রান্সে বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং গাজার অবরোধ প্রত্যাহারের দাবি তোলে।

এ ছাড়া আয়ারল্যান্ডের ডাবলিন এবং যুক্তরাজ্যের লন্ডনেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার ঘটনার পর সরকার বিক্ষোভ স্থগিতের আহ্বান জানিয়েছিল। পরে যুক্তরাজ্যের সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বাড়ায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, বারবার বড় বিক্ষোভে ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। প্রতিবাদের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপদে বেঁচে থাকার অধিকারও সমানভাবে মূল্যবান।