মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৫:২০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
আন্তর্জাতিক

তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিচারের ‘আশ্বাসও’ দিলো না ভারত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিচারের ‘আশ্বাসও’ দিলো না ভারত

ভারতের ত্রিপুরায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “এই ধরনের জঘন্য কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন।”

বাংলাদেশের এ প্রতিবাদের জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। তিনি ওই বাংলাদেশিদের ‘গরু চোরাচালানকারী’ ও ‘দুর্বৃত্ত’ হিসেবে অভিহিত করে বলেছেন, “গত ১৫ অক্টোবর ত্রিপুরায় তিন বাংলাদেশি গরু চোরাচালানকারীকে হত্যার বিষয়ে আমরা অবগত হয়েছি। যা ভারতীয় ভূখণ্ডের ৩ কিলোমিটার ভেতরে ঘটেছে।”

“তিন বাংলাদেশি দুর্বৃত্তদের একটি দল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে এবং ভারতের বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরির চেষ্টা করে। তারা স্থানীয়দের ওপর লোহার দা এবং ছুরি দিয়ে হামলা চালায়। অন্য গ্রামবাসীরা এসে প্রতিরোধ করা সত্ত্বেও তারা এক গ্রামবাসীকে হত্যা করে।”

“এই ঘটনা ইঙ্গিত করে যে আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান প্রতিরোধের জন্য বাংলাদেশের উচিত আন্তর্জাতিক সীমান্তের অলঙ্ঘনীয়তা বজায় রাখা এবং যেখানে প্রয়োজন, সেখানে বেড়া বা কাঁটাতার নির্মাণে সহায়তা করা।”

এদিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গত বৃহস্পতিবার জানায়, ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে ওই তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। এদিন সন্ধ্যায় বিএসএফ চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে তাদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে।