মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা

প্রতিবেদক: বাংলা ব্রিফ
১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার ঝুঁকি থেকে সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে ১৫ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আমিরাতের মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর কাতারে যুক্ত হলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্র।

নতুন বিধান অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, পরিচালনা করতে বা ব্যবহার করতে পারবে না। এছাড়া তারা সরাসরি বার্তা আদান-প্রদান, পোস্ট প্রকাশ, মন্তব্য করা, তথ্য শেয়ার করা কিংবা উন্মুক্ত গ্রুপ ও চ্যানেলে অংশগ্রহণের সুযোগও পাবে না।

এই নীতিমালা বাস্তবায়নের জন্য মেটা, টিকটক, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ১২ মাসের রূপান্তরকাল দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদের বয়স যাচাইয়ের কার্যকর ব্যবস্থা গড়ে তুলে ১৫ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট শনাক্ত ও বন্ধ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। শাস্তির মধ্যে সতর্কবার্তা, সেবা আংশিক বা সম্পূর্ণ স্থগিত করা এবং বড় অঙ্কের প্রশাসনিক জরিমানার বিধান রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের প্রযুক্তি আসক্তি, সাইবার বুলিং এবং অনলাইন অপরাধের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতেই আমিরাত সরকার এ উদ্যোগ নিয়েছে।

সূত্র: গালফ নিউজ