মূল লেখায় যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন সচেতনতা ও সমন্বিত চিকিৎসা : ডা. শাহাদাত এইমাত্রঅন্যান্য শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন সচেতনতা ও সমন্বিত চিকিৎসা : ডা. শাহাদাত বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ এইমাত্রঅন্যান্য বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪: এইচআরএসএস এইমাত্রঅন্যান্য অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪: এইচআরএসএস নোবিপ্রবির ১.৩৩ একর জমি বেদখলে, অনিশ্চয়তায় স্কুল প্রকল্প  এইমাত্রঅন্যান্য নোবিপ্রবির ১.৩৩ একর জমি বেদখলে, অনিশ্চয়তায় স্কুল প্রকল্প  শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের এইমাত্রঅন্যান্য শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বগুড়ার কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘাত, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান এইমাত্রঅন্যান্য বগুড়ার কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘাত, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও থামেনি হামলা, লেবাননে ইসরাইলের আঘাতে নিহত ৫

প্রতিবেদক: বাংলা ব্রিফ
যুদ্ধবিরতির পরও থামেনি হামলা, লেবাননে ইসরাইলের আঘাতে নিহত ৫

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভোরের আগে নাবাতিয়েহ শহর ও আশপাশের এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনা প্রশমনে শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হিজবুল্লাহ। এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর ঘনিষ্ঠ দুটি সূত্রও যুদ্ধবিরতি চুক্তির সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে চুক্তি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং অঞ্চলটিতে আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।