মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে এইমাত্রঅন্যান্য অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি এইমাত্রঅন্যান্য আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন এইমাত্রঅন্যান্য চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো এইমাত্রঅন্যান্য ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের এইমাত্রঅন্যান্য সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির
অন্যান্য

‘ভারত আমার মা, পাকিস্তান খালা’- কেন এমন মন্তব্য করলেন সানি দেওল?

প্রতিবেদক:
‘ভারত আমার মা, পাকিস্তান খালা’- কেন এমন মন্তব্য করলেন সানি দেওল?

নতুন সিনেমা ‘বঁটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা সানি দেওল। ছবির প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শুধু সিনেমা নিয়েই নয়, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও নিজের অবস্থান তুলে ধরছেন। তবে রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না বলেও স্পষ্ট জানিয়েছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক প্রচারণা অনুষ্ঠানে সানি দেওলকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তার ভাষায়, “আমরা এসব নিয়ে আলাদা করে ভাবি না। কারণ এক সময় ভারত ও পাকিস্তান একই দেশ ছিল। আমার বাবা বলতেন, ‘ভারত আমার মা, আর ওই দেশ আমার মাসি (খালা)।’ কোথাও না কোথাও আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত।”

সানি দেওল আরও বলেন, একজন অভিনেতার প্রধান দায়িত্ব দর্শকদের জন্য গল্প তুলে ধরা, রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা নয়। তিনি বলেন, “আমরা অভিনেতা। আমাদের কাজ গল্প বলা। সেই গল্প দর্শকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমি চাই না সেই গল্পকে রাজনৈতিক রং দেওয়া হোক। তাই এ বিষয়ে আর কিছু বলতে চাই না।”

এদিকে, ‘বঁটোয়ারা ১৯৪৭’ সিনেমাটি দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত একটি মানবিক গল্প। এতে এক দম্পতির জীবনের মাধ্যমে ১৯৪৭ সালের বিভাজনের সময় ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়ার করুণ বাস্তবতা তুলে ধরা হয়েছে।

রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেছেন প্রীতি জিনতা। বহুল প্রতীক্ষিত সিনেমাটি আগামী ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।