মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে এইমাত্রঅন্যান্য অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি এইমাত্রঅন্যান্য আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন এইমাত্রঅন্যান্য চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো এইমাত্রঅন্যান্য ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের এইমাত্রঅন্যান্য সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির
অন্যান্য

উচ্চশিক্ষার জন্য বিদেশগামী ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো যবিপ্রবি

প্রতিবেদক:
উচ্চশিক্ষার জন্য বিদেশগামী ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদেশে উচ্চশিক্ষায় ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জনকারী ২৬ জন সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বর্তমান শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এবং স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দিতে আয়োজন করা হয় “হায়ার স্টাডিজ অ্যাবরোড: এ জার্নি টক” শীর্ষক সেমিনারের।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী, চলতি বছরে মোট ২৬ জন সাবেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। অনুষ্ঠানে তাদের ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; অর্জিত জ্ঞান, গবেষণা এবং ইতিবাচক মানসিকতা দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করাই প্রকৃত লক্ষ্য। তিনি বলেন, বিদেশে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী বাংলাদেশের এবং যবিপ্রবির প্রতিনিধি। তাই সততা, নৈতিকতা ও গবেষণায় উৎকর্ষের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। অন্য দেশের ইতিবাচক দিকগুলো গ্রহণ করলেও কোনো ধরনের অসততা বা শর্টকাটের আশ্রয় নেওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পর সেই জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখলেই উচ্চশিক্ষার প্রকৃত মূল্যায়ন হবে। তিনি বলেন, পৃথিবীর যেখানেই অবস্থান করা হোক না কেন, নিজের দেশের জন্য কাজ করার আত্মতৃপ্তির তুলনা হয় না।

সেমিনারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান। অনুষ্ঠানে ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীরা আবেদন প্রক্রিয়া, বিভিন্ন দেশের স্কলারশিপের সুযোগ, আইইএলটিএস ও জিআরই প্রস্তুতি, গবেষণার অভিজ্ঞতা এবং উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা দেন।

সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ এবং উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।