মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক:
কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে সভা অনুষ্ঠিত 

রৌমারীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’-এর আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নানা দিক নিয়ে আলোচনা করা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১২ টায় রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মহিম আল মোস্তাকুর, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: মুকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, বোয়ালমারী স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব সাদা ও রৌমারী মডেল স: প্রা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমা আক্তার, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার মাসুদ পারভেজসহ বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকগন। সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাহবুবুল হাসান বলেছেন, কিশোর-কিশোরীদের সঠিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, জেন্ডারভিত্তিক সহিংসতা ও সামাজিক নানা কুসংস্কার প্রতিরোধে এসব ক্লাবকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। পাশাপাশি সদস্যদের জীবনদক্ষতা, নেতৃত্ব বিকাশ এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সাম্প্রতিক সময়ে মহামাড়ি আকার ধারন করা অনলাইন জোয়া প্রতিরোধে সকল কে সচেতন হওয়ার আহবান।

সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ক্লাবভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এ সময় সভায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রতিটি ক্লাবে নিয়মিত কার্যক্রম পরিচালনা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ বৃদ্ধি, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন এবং স্থানীয় পর্যায়ে তদারকি জোরদারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।