মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে এইমাত্রঅন্যান্য অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি এইমাত্রঅন্যান্য আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন এইমাত্রঅন্যান্য চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো এইমাত্রঅন্যান্য ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের এইমাত্রঅন্যান্য সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির
অন্যান্য

ভাঙ্গায় পেঁয়াজের মাচা থেকে পড়ে ৫ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদক:
ভাঙ্গায় পেঁয়াজের মাচা থেকে পড়ে ৫ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় পেঁয়াজের মাচা থেকে পড়ে সামিউল আলম(১০) নামের ৫ম শ্রেনির এক শিক্ষার্থীর নিহত হয়েছে।

মঙ্গলবার (০৪ আগষ্ট ) সকালে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী গ্ৰামে নিজ বসত ঘরে মাচা থেকে এই দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র ও জিনিয়াস জো ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনায় পরিবারের সদস্য এডভোকেট মাসুদ আহমেদ জানান, সকালে সামিউল পেঁয়াজ অবস্থা কেমন তা দেখতে মাচার উপর উঠে। সেসময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার অস্মিতা দাস বলেন, ছেলেটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তারপরও আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।