রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকা প্রতারণার অভিযোগ
রাজবাড়ী সাবেক বিগ বাজারের মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকালে প্রতারণা ও জালিয়াতির বিচার চেয়ে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও আইয়ুব হিলটপ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাবেয়া বিগ বাজারের মালিক মো. আজাদ মোল্লা ও লিটন মোল্লা এবং তাদের সহযোগী মনিরুজ্জামান মনির আর্থিক প্রতারণা ও জালিয়াতি করে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, রাবেয়া বিগ বাজার নামে একটির প্রতিষ্ঠান থেকে ২কোটি টাকার বিনিময়ে একটি সম্পূর্ণ মার্কেট প্রোডাস্টকস ক্রয়ের চুক্তি করেন আইয়ুব হিলটপ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালকের নুর হোসেন। চুক্তির মধ্যে বিভিন্ন কোম্পানির ৮টি ফ্রিজ, পোস্টাল কোম্পানির নিজস্ব র্যাক, মিরর, ডেকোরেশন বিক্রি করে দেয়। চুক্তির সময় আজাদ মোল্লা ও লিটন মোল্লা আশ^স্ত করেছিলেন যে, সিস্টেমে যা দেখানো হয়েছ সম্পুর্ন মালামাল মার্কেটে পুরোপুরি মজুদ রয়েছে। কোন পণ্য কম থাকলে পরবর্তীতে পূরণ করে দেওয়া হবে। চুক্তির কয়েকদিন পর দেখা যায় মার্কেটে চুক্তির সময়ের নির্ধারিত পণ্য থেকে অনেক পণ্য কম রয়েছে। বিষয়টি তাদের অবহিত করলে তারা পণ্য বুঝিয়ে না দিয়ে সময় ক্ষেপণ করেন। পরবর্তীতে জানা যায় মার্কেটে প্রায় ৩৮ লাখ টাকার পণ্য কম রয়েছে। কয়েকদিন পর আমাদের অধীনে থাকা ৮টি ফ্রিজ ও ফার্নিচার কোম্পানির লোকজন এসে অবহিত করেন এগুলো আজাদ ও লিটন বিক্রি করার কোন অধিকার রাখেন না। এটি মূলতো ভয়াবহ জালিয়াতি ও প্রতারণা।
আইয়ুব হিলটপ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর হোসেন বলেন, আমার প্রবাসে থাকা ভাই মো. আইয়ুব রাজবাড়ীতে কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবসা করতে চেয়েছিলেন। এরপর রায়েবা বিগ বাজারের সাথে দুইটি চুক্তি করেন। বর্তমানে সেই চুক্তি মানতে নারাজ রাবেয়া বিগ বাজেরর মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লা। তারা আমাদের সাথে ভয়ঙ্কর প্রতারণা করেছে। এখন তারা বিভিন্ন ভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা বিষয়টির প্রতিকার চেয়ে রাজবাড়ীতে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। রাজবাড়ী চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ইমামুল করিম জকি বলেন, মঙ্গলবার বিকালে আমার দপ্তরে আইয়ুব হিলটপের ব্যবস্থাপনা পরিচালক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি বর্তমানে ঢাকায় রয়েছি। রাজবাড়ী এসে তার অভিযোগ পর্যালোচনা করা হবে।
অভিযোগের বিষয়ে রাবেয়া বিগ বাজারের মালিক আব্দুর রাজ্জাক লিটন বলেন, আমরা ব্যবসা প্রতিষ্ঠান রাবেয়া বিগ বাজারটি প্রবাসী ব্যবসায়ী আইয়ুবের কাছে ২কোটি টাকায় চুক্তিতে বিক্রি করেছিলাম। তাঁরা আমাকে ১ কোটি টাকা পরিশোধ করেছেন। বাকি ১ কোটি টাকার একটি চেক দিয়েছেন। ব্যাংক চেকটি ডিজঅনার করে দিয়েছে। আমি তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।
