মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি, গ্রেফতার ১

প্রতিবেদক:
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি, গ্রেফতার ১

নোয়াখালী পৌরসভায় এক প্রবাসীর বাড়িতে গিয়ে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ ধরা পড়েছে এক যুবক।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোও দুইজন পালিয়ে যায়।

মঙ্গলবার( ৪ আগস্ট) বিকালে নোয়াখালী পৌরসভা মাইজদী হক ম্যানশন ভবনের ৪র্থ তলায় এক প্রবাসীর বাসায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত যুবকের নাম আনোয়ার হোসেন টিটু। তার নামে ৭ টি মামলা আছে বেগমগঞ্জ মডেল থানায়।

রাত ৮ টায় সুধারাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন। তিনি আরোও জানান, গোপন সংবাদে পুলিশ খবর পায় মাইজদী পৌরসভায় এক প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি করতে অস্ত্রসহ কয়েক যুবক সে বাড়িতে অবস্থান করছে। পুলিশ সে বাড়িটি ঘেরাও করে ফেলে তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, ২৭ হাজার টাকা, দুইটি মোবাইল, দুইটি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোও দুই যুবক পালিয়ে যায়। তাদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।