মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল এইমাত্রঅন্যান্য ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের এইমাত্রঅন্যান্য পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি এইমাত্রঅন্যান্য বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন এইমাত্রঅন্যান্য খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ এইমাত্রঅন্যান্য স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? এইমাত্রঅন্যান্য বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন
অন্যান্য

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

প্রতিবেদক:
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনস্যুলার সেবার নামে সংঘটিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা নিশ্চিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে ভিসা প্রদানের প্রস্তাব দেন না বা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভিসাসহ সব কনস্যুলার সেবা নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন করা হয়।

এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত বা আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।

কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো ঘটনার সম্মুখীন হন, তাহলে দ্রুত বিষয়টি ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য [visa.dhaka@mea.gov.in](mailto:visa.dhaka@mea.gov.in) ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি এ বিষয়ে পরিবার, বন্ধু ও পরিচিতদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।