মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন ‘বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায় নিতে চাই না, ব্যর্থ হতেও চাই না’ এইমাত্রঅন্যান্য ‘বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায় নিতে চাই না, ব্যর্থ হতেও চাই না’ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ওয়েঙ্গার এইমাত্রঅন্যান্য ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ওয়েঙ্গার ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১৮ কারখানায় এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১৮ কারখানায় ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান এইমাত্রঅন্যান্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা এইমাত্রঅন্যান্য দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় কর্মী পাঠাতে বোয়েসেল-কেবিটিআই আলোচনা
অন্যান্য

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে করবেন আবেদন

প্রতিবেদক:
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে করবেন আবেদন

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন দেখেন অনেকেই। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের পক্ষেই সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। এবার বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে লটারির মাধ্যমে জেতা যাবে বিনা মূল্যের ওমরাহ প্যাকেজ।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্দোনেশীয় সংবাদমাধ্যম দেতিক হিকমাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘Kemenhaj Saudi Gelar Undian Umrah Gratis di Aplikasi Nusuk, Ini Cara Daftarnya’ শিরোনামের প্রতিবেদনে প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম ও পুরস্কারের বিস্তারিত তুলে ধরা হয়। এর আগে গত ১ নভেম্বর মিসরের আরবি সংবাদমাধ্যম আল-ওয়াতানও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

পুরস্কারের তালিকায় যা থাকছে

প্রতিবেদন অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। একই দিন নুসুকের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার হিসেবে রাখা হয়েছে মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি।

প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা থাকবে। প্যাকেজের আওতায় থাকছে—

– ওমরাহ ভিসা
– বিমান টিকিট
– মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন
– ২০ কার্টন জমজমের পানি

বিজয়ীরা জমজমের পানির ১০ কার্টন নিজেদের জন্য রাখতে পারবেন। বাকি ১০ কার্টন পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের উপহার দেওয়ার সুযোগ থাকবে।

তবে প্রতিযোগিতার শেষ সময়সীমা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নুসুকের মূল শর্তাবলি থেকেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

যেভাবে প্রতিযোগিতায় অংশ নেবেন

বিনা মূল্যে ওমরাহ প্যাকেজ জিততে আগ্রহীদের নুসুক অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এ জন্য অনুসরণ করতে হবে কয়েকটি ধাপ।

১. প্রথমে মোবাইলের গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. অ্যাপে প্রবেশ করে নতুন অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সরাসরি লগইন করা যাবে।

৩. অ্যাপের ভেতরে থাকা ‘Start the Challenge’ অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর চারটি বিভাগের যেকোনো একটি নির্বাচন করতে হবে। বিভাগগুলো হলো—

– The Prophet’s Biography
– The Quran
– Makkah and the Grand Mosque
– Madinah and the Prophet’s Mosque

৫. নির্বাচিত বিভাগ থেকে আসা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলেই প্রতিযোগীর নাম পুরস্কারের লটারিতে অন্তর্ভুক্ত হবে।

প্রতিদিন মিলবে একটি করে চাবি

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিদিন একটি করে চাবি পাবেন। এই চাবি ব্যবহার করে প্রশ্নের দরজা খোলার সুযোগ থাকবে।

এ ছাড়া প্রতিযোগিতার লিংক বন্ধু ও স্বজনদের সঙ্গে শেয়ার করে অতিরিক্ত চাবি সংগ্রহ করা যাবে।

প্রতিদিন সৌদি আরবের স্থানীয় সময় রাতে বিজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। নুসুকের ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও বিজয়ীদের তালিকা জানা যাবে।

উল্লেখ্য, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিসহ বিভিন্ন ধর্মীয় সেবা গ্রহণ করা যায়।

প্রয়োজনীয় লিংক

– নুসুক অ্যাপ ডাউনলোড: />- নুসুকের ওয়েবসাইট: />- নুসুকের এক্স অ্যাকাউন্ট: