মূল লেখায় যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এইমাত্রঅন্যান্য জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা এইমাত্রঅন্যান্য টেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি এইমাত্রঅন্যান্য সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব এইমাত্রঅন্যান্য ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ
অন্যান্য

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২ : সড়ক অবরোধ

প্রতিবেদক:
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২ : সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তবে কী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের অদূরে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের দুইজন ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রের দাবি, আহত ঘোষণা কবিরের অবস্থা গুরুতর। সংঘর্ষের পর দুই পক্ষের লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।