মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
খেলা

এটা সত্যিই বিব্রতকর, লজ্জা লাগছে : বিসিবি সভাপতি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এটা সত্যিই বিব্রতকর, লজ্জা লাগছে : বিসিবি সভাপতি

স্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাত বিভাগে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) নানা আয়োজন। সপ্তাহব্যাপী এই আয়োজনের গতকাল (২৯ জুন) ছিল শেষ দিন। রজতয়ন্তির এই অনুষ্ঠানে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন বিসিবি সবাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির বিভাগীয় পর্যায়ের এই আয়োজন মূলত তৃণমূলের ক্রিকেটারদের অনুপ্রাণিত করা এবং প্রতিভা অন্বেষণ করা। সেজন্য প্রতিটি বিভাগে গিয়েই স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। বরিশালেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলার পরে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বুলবুল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লজ্জার এক ঘটনা সামনে এনেছেন বিসিবি সভাপতি। বুলবুল বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বলল, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর। একটু লজ্জা লাগছে।’

বিসিবির দায়িত্ব নেওয়ার আগে বুলবুল কাজ করতেন আইসিসির ডেভেলপমেন্ট বিভাগে। যেখানে তিনি বিভিন্ন দেশের তৃণমুল ক্রিকেট নিয়ে কাজ করতেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বরিশাল থেকে খেলোয়াড় তুলে আনতে চান বিসিবি সভাপতি। সেজন্য একটু সময় লাগলেও আশ্বস্ত করেছেন বরিশালে লিগ চালুর।

বুলবুল বলেন, ‘ভবিষ্যতে এই ভুল আর করব না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে। এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে।’

তবে বরিশালে এখনই লিগ চালু করতে আছে একটি বাধাও। বর্তমানে সংস্কার কাজ চলছে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। এই সময়ে সবার সহযোগীতা চান বুলবুল। তিনি বলেন, ‘যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাব।’