মূল লেখায় যান
সোমবার, ২২ জুন ২০২৬, ২:৪১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরণ এইমাত্রঅন্যান্য নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরণ জয়পুরহাটে চাকরি মেলা অনুষ্ঠিত: মেলায় গিয়ে চাকরি পেলেন ২ শত যুবক-যুবতী এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে চাকরি মেলা অনুষ্ঠিত: মেলায় গিয়ে চাকরি পেলেন ২ শত যুবক-যুবতী মানবিক কর্মকান্ডের স্থানীয়করণ এবং একটি নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ দাবি স্থানীয়দের এইমাত্রঅন্যান্য মানবিক কর্মকান্ডের স্থানীয়করণ এবং একটি নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ দাবি স্থানীয়দের সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পাশেইপড়ে ছিল লাল শাড়ি এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পাশেইপড়ে ছিল লাল শাড়ি কালুখালীতে প্রবাসী মামা শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল যুবকের এইমাত্রঅন্যান্য কালুখালীতে প্রবাসী মামা শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল যুবকের গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন এইমাত্রঅন্যান্য গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই এইমাত্রঅন্যান্য মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই বরিশালে আওয়ামী লীগ নেত্রী সুমিসহ দুইজন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য বরিশালে আওয়ামী লীগ নেত্রী সুমিসহ দুইজন গ্রেপ্তার
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিলেন নেতানিয়াহুর, নিহত ছাড়াল ৪ হাজার

প্রতিবেদক: বাংলা ব্রিফ
দক্ষিণ লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিলেন নেতানিয়াহুর, নিহত ছাড়াল ৪ হাজার

ইসরায়েলি ব্রডকাস্টার চ্যানেল ১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে। অর্থাৎ, হামলা বন্ধের নির্দেশ দিলেও ইসরায়েল এখনো দখলকৃত এলাকা থেকে সেনা সরাচ্ছে না।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪,০৫৭ জন নিহত এবং ১২,১২১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানায়, শুধু শুক্রবারের হামলায় মৃতের সংখ্যা প্রথমে ৪৭ জন বলা হলেও পরে তা সংশোধন করে ৮৩ জন ‘শহীদ’ এবং ১৪১ জন আহত হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ও আহতদের অধিকাংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা। এছাড়া দেশের পূর্বাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, হামলা বন্ধের নির্দেশ থাকলেও সেনা উপস্থিতি বজায় থাকায় সীমান্ত পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।