মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আর্জেন্টিনা-মিশর ম্যাচ ও ভিএআর বিতর্ক: মুখ খুললেন ফিফা সভাপতি এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-মিশর ম্যাচ ও ভিএআর বিতর্ক: মুখ খুললেন ফিফা সভাপতি পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি এইমাত্রঅন্যান্য সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী এইমাত্রঅন্যান্য নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী
অন্যান্য

ঝিনাইদহে স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

প্রতিবেদক:
ঝিনাইদহে স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে।

লিখিত অভিযোগে জানা যায়, উত্তর নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বাসায় অবস্থান করছিলেন। এমন সময় তাঁর নিজস্ব মালিকানাধীন হীরা অটো রাইস মিলের যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিল একই এলাকার আব্দুস সালাম মিয়ার সন্ত্রাসী পুত্র শিপন মিয়াসহ ৬/৭ জন সন্ত্রাসী। তিনি বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করা হয়। সে সময় তিনি দৌড়ে আরশাদ আলীর চালের আড়তে গিয়ে প্রাণ বাঁচান। এ সময় তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা চলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় বুধবার বিকালে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসী শিপনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা ফারজানা ইয়াসমিন। উল্লেখ্য, সন্ত্রাসী শিপনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”