মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

প্রতি বছর ১ ফুট হারে তলিয়ে যাচ্ছে যে শহর

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
প্রতি বছর ১ ফুট হারে তলিয়ে যাচ্ছে যে শহর

ইরানে ভূগর্ভস্থ পানির সংকট এখন ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটির মোট পানির প্রায় ৬০ শতাংশই ভূগর্ভস্থ জলাধার থেকে উত্তোলন করা হয়। কিন্তু কম বৃষ্টিপাত ও অতিরিক্ত পানি উত্তোলনের কারণে এসব জলাধারের পানি দ্রুত হ্রাস পাচ্ছে। এর ফলেই দেশের বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গবেষণা।

সম্প্রতি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জেসিকা পাইন পরিচালিত এক গবেষণায় জানা গেছে, ইরানের মধ্যাঞ্চলের প্রায় ৩১ হাজার বর্গকিলোমিটার এলাকা পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের তুলনায় দ্রুত গতিতে নিচের দিকে যাচ্ছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে দেশটির ঐতিহাসিক রাফসানজান শহরে। গবেষণা অনুযায়ী, শহরটি প্রতি বছর প্রায় এক ফুট করে নিচে বসে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি গুরুতর সতর্ক সংকেত।

প্রফেসর জেসিকা পাইন জানিয়েছেন, যদি তলিয়ে যাওয়ার এই হার একইভাবে চলতে থাকে, তবে আগামী কয়েক দশকের মধ্যেই রাফসানজান সম্পূর্ণভাবে মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে।

তিনি আরও সতর্ক করেছেন যে, এ ধরনের ভূ-তলানো শুধু স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি করছে না, বরং লক্ষাধিক মানুষের জীবিকা, নিরাপত্তা ও ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলছে।