মূল লেখায় যান
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান সমর্থিত হুথিদের হামলায় ইয়েমেনে ৫৮ সেনা নিহত এইমাত্রঅন্যান্য ইরান সমর্থিত হুথিদের হামলায় ইয়েমেনে ৫৮ সেনা নিহত মব সাজিয়ে আমার স্বামীর ওপর হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- স্ত্রী তারিন আক্তারের এইমাত্রঅন্যান্য মব সাজিয়ে আমার স্বামীর ওপর হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- স্ত্রী তারিন আক্তারের নারীর ঘর থেকে যুবদল নেতা আটক, মারধরের ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য নারীর ঘর থেকে যুবদল নেতা আটক, মারধরের ভিডিও ভাইরাল রবিবার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি এইমাত্রঅন্যান্য রবিবার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, অভিযুক্তের বদলে ভুক্তভোগীকেই টিসি এইমাত্রঅন্যান্য স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, অভিযুক্তের বদলে ভুক্তভোগীকেই টিসি বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার ‘যুদ্ধ বেশিদিন চলবে না’, চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘যুদ্ধ বেশিদিন চলবে না’, চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে: ট্রাম্প ​জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটির অনুমোদন এইমাত্রঅন্যান্য ​জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটির অনুমোদন
অন্যান্য

নারীর ঘর থেকে যুবদল নেতা আটক, মারধরের ভিডিও ভাইরাল

প্রতিবেদক:
নারীর ঘর থেকে যুবদল নেতা আটক, মারধরের ভিডিও ভাইরাল

সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর বাড়ি থেকে পৌর যুবদলের এক ওয়ার্ড সভাপতিকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক নারীর বাড়ি ঘেরাও করার পর ভেতর থেকে বন্ধ থাকা একটি কক্ষের দরজা ভেঙে আব্দুল মান্নানকে বের করে আনা হয়। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা এবং পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। এর আগে ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম, আবু হামজাসহ স্থানীয় কয়েকজনের দাবি, আব্দুল মান্নান ও ওই নারীর মধ্যে কর্মসূত্রে পূর্বপরিচয় ছিল।

অন্যদিকে, ওই নারী অভিযোগ করেন, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছিলেন এবং অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়ে আসছিলেন। তার দাবি, বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে মান্নান তার বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন।

শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেন, অভিযোগের বিষয়টি দলের নজরে এসেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পক্ষের পরিবারের সদস্যরা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে সংশ্লিষ্টদের সরিয়ে নেন।

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মান্নানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।