মূল লেখায় যান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক:
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

সহপাঠী ও হল সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ। পরে হলের বন্ধু ও বড় ভাইয়েরা তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

রবিবার সকাল ৯টায় শহীদুল্লাহ্ হল মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, ‘শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছে। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়েছি।’

স্নাতক শেষ করার আগেই মুরাদের এমন আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও শহীদুল্লাহ্ হলে শোকের আবহ নেমে এসেছে।