মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই নতুন পে-স্কেলের গেজেট নিয়ে মিলল নতুন তথ্য এইমাত্রঅন্যান্য নতুন পে-স্কেলের গেজেট নিয়ে মিলল নতুন তথ্য বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী: মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা! এইমাত্রঅন্যান্য বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী: মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা! পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত ইরানের অভিযানে ধরা পড়ল মার্কিন সর্বাধুনিক ডুবোযান এইমাত্রঅন্যান্য ইরানের অভিযানে ধরা পড়ল মার্কিন সর্বাধুনিক ডুবোযান ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের এইমাত্রঅন্যান্য ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের নাটোরে অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড এইমাত্রঅন্যান্য নাটোরে অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড
রাজনীতি

শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৩ আগস্ট) বাদ আছর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব চত্বর প্রদক্ষিণ করে মিছিলটি।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার ও জুলুম-শোষণের বিরুদ্ধে ‘একদফা’ তথা সরকারের পদত্যাগের দাবিতে আগামী সোমবার (৫ আগস্ট বেলা ১১টায় ‘ঢাকায় গণমিছিল’ কর্মসূচির ঘোষণা দেন।

মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু করে দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে মোনাজাতের মধ্যে মিছিল শেষ হয়।