মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে ভটভটি উল্টে মোটরসাইকেল চালকের মৃত্যু এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ভটভটি উল্টে মোটরসাইকেল চালকের মৃত্যু কুড়িগ্রামে মাদকের বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এইমাত্রঅন্যান্য কুড়িগ্রামে মাদকের বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বুড়িচংয়ে আত্মপ্রকাশ করল জাতীয়তাবাদী জুলাই ও কারা নির্যাতিত ঐক্য পরিষদ; শহীদদের স্মরণে দোয়া  এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে আত্মপ্রকাশ করল জাতীয়তাবাদী জুলাই ও কারা নির্যাতিত ঐক্য পরিষদ; শহীদদের স্মরণে দোয়া  ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’ অনুষ্ঠিত ঝুপড়ির বাসিন্দা থেকে ফ্ল্যাটের মালিক এইমাত্রঅন্যান্য ঝুপড়ির বাসিন্দা থেকে ফ্ল্যাটের মালিক আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক ১ এইমাত্রঅন্যান্য পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক ১ দুধ দিয়ে গোসল করে ও মায়ের মাথায় হাত রেখে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা এইমাত্রঅন্যান্য দুধ দিয়ে গোসল করে ও মায়ের মাথায় হাত রেখে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা
রাজনীতি

মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতার পদত্যাগ

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুন্সিগঞ্জে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ছাত্রলীগ নেতা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে জাকির হোসাইন নামের ওই ছাত্রলীগ নেতা তার ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন।

জাকির বর্তমানে লৌহজং উপজেলা ছাত্রলীগের ১ নম্বর কার্যকরী সদস্য ও লৌহজং টেউটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

জাকির ফেসবুকে লিখেছেন, ‘আমি জাকির হাসান শাওন বাংলাদেশ ছাত্রলীগ লৌহজং উপজেলা শাখা ছাত্রলীগের ১ নম্বর কার্যকরী সদস্য। উপরোক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

জানতে চাইলে জাকির হাসান শাওন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদ ও ঢাকার মুগ্ধকে নিয়ে আমি ফেসবুকে একটি অতিসাধারণ পোস্ট করেছিলাম। আমার কথা হচ্ছে এরা কোনো দলের নয়। তারপরও তাদের এভাবে হত্যা করা ঠিক হয়নি। সেই স্ট্যাটাসের পর আমার দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তাই রাগে-ক্ষোভে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মানুষের ভালো-মন্দের বিবেক বিবেচনা রয়েছে। ৬-৭ বছর ছাত্রলীগের সঙ্গে ছিলাম, কখনো সুবিধা নেইনি। আদর্শের ভিত্তিতে সংগঠন করেছি। কিন্তু সুবিধাবাদীরা এসে যখন বাজে মন্তব্য করে তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়।’

এ বিষয়ে জানতে চাইলে লৌহজং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারি বলেন, ‘ফেসবুকে তার পদত্যাগের ঘোষণা দেখেছি। তবে লিখিতভাবে তিনি কিছু জানাননি। আনুষ্ঠানিক পদত্যাগ করতে হলে লিখিত দেওয়ার নিয়ম রয়েছে।’