মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
খেলা

আবারও টস জিতল বাংলাদেশ, নিল ব্যাট করার সিদ্ধান্ত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আবারও টস জিতল বাংলাদেশ, নিল ব্যাট করার সিদ্ধান্ত

কলম্বো টেস্টেও টস ভাগ্য সঙ্গী হলো বাংলাদেশের। দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলে প্রথম টেস্টেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এই টেস্টে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। জ্বরে ভুগে প্রথম টেস্ট মিস করা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরেছেন একাদশে। তাঁর ফেরায় দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক।

এদিকে চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না প্রথম ম্যাচে ভালো পারফরম করা পেসার হাসান মাহমুদ। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার এবাদত হোসেন, যিনি দুই বছর পর টেস্ট দলে ফিরলেন।

বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।

সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের। মাঠে আজ দেখা যাবে পরিবর্তনের এই কৌশল কতটা সফল হয়।