মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
খেলা

জাতীয় স্টেডিয়ামকে পুরোপুরি নিজেদের জন্য চেয়েছে বাফুফে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
জাতীয় স্টেডিয়ামকে পুরোপুরি নিজেদের জন্য চেয়েছে বাফুফে

চট্টগ্রাম: চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের মতো ঢাকার জাতীয় স্টেডিয়ামকেও শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।

তিনি জানান, বসুন্ধরা কিংস অ্যারেনা থাকলেও ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় স্টেডিয়ামই বাফুফের জন্য সবচেয়ে কার্যকর। “এটিকে ‘হোম অব ফুটবল’ বলা হলেও ভুল হবে না,” বলেন জাহেদী।

সরকার বাফুফের এই দাবির সঙ্গে একমত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে প্রক্রিয়া শুরু হয়েছে।

স্টেডিয়ামের অবকাঠামো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিলেও সচিব বলেন, ফুটবল মাঠের পাশেই অ্যাথলেটিক্স ট্র্যাক থাকাটা সমস্যা নয়। নিয়মিতই এখানে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট আয়োজন করে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ফিফার গাইডলাইন অনুযায়ী এতে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় স্টেডিয়াম একসময় আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু ছিল জানিয়ে সচিব বলেন, ভবিষ্যতেও বাফুফে চাইলে কোনো ক্লাবকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে দিতে পারবে।

সবমিলিয়ে জাতীয় স্টেডিয়ামকে শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ দেওয়ার ব্যাপারে সরকার ও বাফুফে উভয়েই একমত হয়েছে এবং প্রক্রিয়া শুরু করেছে।